সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

মাওলানা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

প্রবীণ আলেমেদ্বীন, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিরপুর নিবাসি মাওলানা সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকাল সাড়ে নয়টার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাই ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ হিতাকাঙ্খি ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।

ঐদিন বাদ আসর গ্রামের পাশের মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন তারই উস্তাদ দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান।

নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শোক প্রকাশ

মাওলানা সিরাজুল ইসলাম সাদিরপুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের লোকজন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক প্রকাশ কারীরা হলেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছীর, জেলা জমিয়তের সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, আনজুমানে তাহাফফুযে দ্বীন সুনামগঞ্জের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা মূশতাক আহমদ গাজিনগরী, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com