মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

শিল্পনগরী ছাতকের সুরমার নৌপথে চাঁদা আদায়কালে সাত চাঁদাবাজ আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের শিল্পনগরী ছাতকের সুরমা নদীর নৌপথে বিভিন্ন নৌ-পরিবহন হতে জোরপূর্বক চাঁদা আদায়কালে সাত চাঁদাবাজকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটকৃতরা হল ছাতকের হরিষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে দিলোয়ার হোসেন, মুক্তিরগাঁওয়ের ইদ্রিছ আলীর ছেলে জাহির মিয়া, মৌলভীগাঁওয়ের মৃত নজরুল ইসলামের ছেলে রায়হান, তাতীকোনা গ্রামের শাহাদত মিয়ার ছেলে মামুন মিয়া, গনেশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে নেছার আহমদ, নোয়াগাঁও গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে সেলিম আহমদ ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জের হাছন আলীর ছেলে মনিরুল ইসলাম।
বুধবার সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া সেল সমন্বয়ক এসআই আমিনুল ইসলাম জানান, ছাতকের কালারুকা ইউনিয়নের সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে বালু পাথর ও বিভিন্ন মালামালবাহি নৌযান (ট্রলার, বাল্কহেড, জাহাজ) হতে ধাওয়া করে জোরপূর্বক চাঁদা আদায়কালে ওই সাত চাঁদাবাজকে আটক করা হয়।
ডিবির ওসি কাজী মোক্তাদীর হোসেনের নেতৃত্বে ডিবির একটি বিশেষায়িত টিম চাঁদাবাজকদের আটকালে তাদের হেফাজত থেকে আদায়কৃত চাঁদার নগদ ১৫ হাজার টাকা ও ইঞ্জিন চালিত দুটি ছোট ট্রলার জব্দ করেন।
বুধবার সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে জেলার সীমান্তনদী জাদুকাঁটা, রক্তি, পাটলাই, ধোপাজান চলতি নদী হতে বিশেষ অভিযানে একাধিক চাঁদাবাজকে চক্রের সদস্যদের আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলার বিভিন্ন নৌপথে চাঁদাবাজির ঘটনা অতি পুরনো জঞ্জাল, এ জঞ্জাল একদিনে দুর করা সম্ভব নয় তবে পর্যায়ক্রমে সকল জেলার সবকটি নৌপথে সক্রিয় রয়েছে এমন চাঁদাবাজকে চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com