শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
প্রতিটি বৈঠকে সংকট মোকাবেলায় ঐক্য, সুশাসন, শিক্ষা, গবেষণায় গুরুত্বারোপ: প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ

প্রতিটি বৈঠকে সংকট মোকাবেলায় ঐক্য, সুশাসন, শিক্ষা, গবেষণায় গুরুত্বারোপ: প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমন্ত্রিত হয়ে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ এ যোগদান করতে গত ১৭ ডিসেম্বর জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুর পৌঁছেছেন। পর দিন ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে বিশ্বের শীর্ষস্থানীয় মুসলিম রাষ্ট্রপ্রধান ও নেতৃবৃন্দের অংশগ্রহণে শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই সম্মেলনে তিনি যোগদান করেন।

সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণ ছাড়াও ইতিমধ্যেই কয়েকটা সাইট গোলটেবিল আলোচনায় বিশ্ব মুসলিমের সংকট ও সমাধানের উপায় নিয়ে আলোচনায় তিনি অংশগ্রহণ করেছেন।

কুয়ালালামপুর সামিট-২০১৯ এর শীর্ষ নেতৃবৃন্দের সম্মেলনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ।
উম্মাহ ২৪ ডটকমকে টেলিফোনে মাওলানা শোয়াইব জানিয়েছেন, “১৮ ডিসেম্বর স্থানীয় সময় সকালে হোটেল মান্দারিনে বিশ্বনেতৃবৃন্দের সাথে সকালের নাস্তা শেষে সম্মেলনের প্রথম দিনের মূল অনুষ্ঠানে যোগদান করেছি। এ মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যেই কয়েকটা সাইট গোলটেবিল বৈঠকে বিশ্ব মুসলিমের সংকট ও সমাধানের উপায় নিয়ে আলোচনায় শরীক হয়েছি। মূল সম্মেলনের বাইরে আমাদের আরো কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভা আছে”।

তিনি আরো জানিয়েছেন, “প্রতিটি বৈঠকেই মুসলিম উম্মাহ’র সংকট নিরসন, সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক গড়া, সংকট মোকাবেলায় সম্মিলিত অবস্থান এবং শিক্ষা ও গবেষণায় মুসলমানদের আরো বেশি সম্পৃক্ত ও মনোনিবেশের উপর গুরুত্বারোপ করা হয়”।

বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের সাথে ডিনারে শরীক হয়েছেন প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ।
মাওলানা শোয়াইব আরো জানিয়েছেন, প্রায় প্রতিটি গোল টেবিল বৈঠকেই মুসলিম নেতৃবৃন্দের কণ্ঠে এটাই উচ্চারিত হয়েছে যে, “বর্তমান মুসলিমবিশ্বের সংকটের জন্য সুশাসন-সুবিচারের অভাব যেমন দায়ী, তেমনি শিক্ষা, গবেষণা থেকে পিছিয়ে পড়াও সমানভাবে দায়ী। এসবের ফলে সমাজে ষড়যন্ত্রকারীরা অনৈক্যের বিজ বুনন ও বিভ্রান্তিতে জড়ানোর সুযোগ পায়। ভোগবাদ ও আত্মকেন্দ্রিক বিস্তার ঘটিয়ে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে দেয়। তারপর তারা স্বার্থ উদ্ধার করে”।

কুয়ালালামপুরে অবস্থানকালীন অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ ও আমন্ত্রিত ডেলিগেটদের সাথে হোটেল মান্দারিন ওরিয়েন্টালে মাওলানা শোয়াইব অবস্থান করবেন। আগামী ২২ ডিসেম্বর সম্মেলন শেষ হবে। পরদিন তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন।

amarsurma.com

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com