শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন

সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।
বুধবার ১৮ মার্চ সকাল ১১টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে “বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার” উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম, পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সমাজ সেবার উপপরিচালক সুচিত্রা রায়, জেলা সুপার আবুল কালাম আজাদ; জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারারিয়া মোস্তফা, বেসরকারি কারা পরিদর্শক অ্যাড. শফিকুল আলম, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মো: সিরাজুর রহমান, ফৌজি আরা শাম্মী,  নিগার সুলতানা ও  অমল কর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে কারাবন্দিরা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে ধারণ করে দেশের জন্য কাজ করতে পারবে। তাছাড়া মুক্তিযুদ্ধ, সুনামগঞ্জ জেলা ও অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com