শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সুনামগঞ্জ জেলা লকডাউন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

(কোভিড-১৯) নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
একই দিন বিকেল পৌণে পাঁচটার দিকে জেলা প্রশাসনের ভেরিফাইড ফেসবুক পেইজে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ এক বিজ্ঞপিÍর মাধ্যমে সর্বসাধারণকে এ ঘোষণা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো রবিবার বিকেল পাঁচটা হতে অনিদ্রিষ্ট কালের জন্য সুনামগঞ্জ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক/মহাসড়ক নৌপথে অন্য কোন কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অথ্যন্তওে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে ও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র সংক্রমন ঝুঁকি মোকাবেলায় জনসাধারণের জানমালের নিরাপওা রক্ষার লক্ষে জেলা কমিটির বৈঠকে গোটা সুনামগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিকেল পাঁচটা হতে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পুরো জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলাগুলো সক্রিয় হয়ে উঠেন।
জেলা কমিটির সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি, উপ-পরিচালক (স্থানীয় সরকার), সুনামগঞ্জ পৌর মেয়র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ-পরিচালক এনএসআই সুনামগঞ্জ, উপ-পরিচালক, (পরিবার পরিকল্পনা বিভাগ), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপ-পরিচালক (সমাজসেবা), জেলা তথ্য অফিসারসহ জেলা প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com