শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন গেইলও!

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে পরিস্থিতি উত্তাল। কৃষ্ণাঙ্গ সাবেক এই বাস্কেটবল খেলোয়াড়কে বর্ণবিদ্বেষের মানসিকতা থেকেই মেরে ফেলা হয়েছে জানিয়ে বিক্ষোভে ফুঁসছে দেশটির হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে সহমত জানিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল বললেন, খেলতে গিয়ে তিনিও অনেকবার বর্ণ বিদ্বেষের শিকার হয়েছেন।
গত ২৫ মে মিনিয়াপোলিস রাজ্যে এক পুলিশ কর্মকর্তা অপরাধী সন্দেহে পথ আটকে নির্যাতন চালান ফ্লয়েডের উপর। এক ভিডিওতে দেখা যায়, ‘আমি শ্বাস নিতে পারছি না’ বলে সাহায্য চাইছিলেন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৪৬ বছর বয়েসি কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে বিক্ষোভ। জারি করা হয়েছে কারফিউ। কিন্তু তা উপেক্ষা করেই চলছে প্রতিবাদ কর্মসূচি। শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি পুলিশি দমন-পীড়নের বিপরীতে চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
গতপরশু রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিস্ফোরক ব্যাটসম্যান গেইল জানান, গায়ের রঙের কারণে তারও আছে অনেক তিক্ত অভিজ্ঞতা, ‘সারা দুনিয়ায় ভ্রমণ করি আমি। আমিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। শুধুমাত্র আমার গায়ের রঙের কারণে বিদ্বেষের শিকার হতে হয়েছে। বর্ণবিদ্বেষ ফুটবলেই আবদ্ধ নেই, ক্রিকেটেও তা আছে। এমনকি দলের ভেতরও। শুধু গায়ের রঙ কালো বলে অনেক সময় আমি দোষী হয়েছি। কিন্তু আমি বলতে চাই, আমি কৃষ্ণাঙ্গ এবং আমি শক্তিশালী।’
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন সারা পৃথিবীর কৃষ্ণাঙ্গদের মাথা তুলে দাঁড়াবার আহবানও করেছেন, ‘সব মানুষের বাঁচার অধিকার আছে, কৃষ্ণাঙ্গদেরও সব অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবিদ্বেষের প্রতি ধিক্কার। কৃষ্ণাঙ্গদের বোকা ভেবো না। আর কৃষ্ণাঙ্গদের বলছি, নিজেদের ছোট ভেবো না।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com