বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জে র‍্যাবের ১৪ জন সদস্যসহ একদিনে ৩৯ জন করোনায় আক্রান্ত রেকর্ড

সুনামগঞ্জে র‍্যাবের ১৪ জন সদস্যসহ একদিনে ৩৯ জন করোনায় আক্রান্ত রেকর্ড

amarsurma.com

সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-৯ এর ১৪ জন সদস্যসহ একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন র‍্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন।
মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন। তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২২৭টি নমুনা গ্রহণ করা হয়। এরমধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ২১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com