বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ইহুদীদের পবিত্র তীর্থস্থানে আগুন দিয়েছে ফিলিস্তিনিরা

ইহুদীদের পবিত্র তীর্থস্থানে আগুন দিয়েছে ফিলিস্তিনিরা

bbc pic_100285আমার সুরমা ডটকম ডেক্স : ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইহুদীদের কাছে পবিত্র বলে বিবেচিত এক ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দিয়েছে। পশ্চিম তীরের শহর নাবলুসে জোসেফের কবর বলে বিবেচিত এই তীর্থস্থানে ফিলিস্তিনি বিক্ষোভাকারীরা হামলা চালায়। পরে অবশ্য ফিলিস্তিনি পুলিশ তাদের হটিয়ে দেয়। দমকল কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এই প্রাচীন স্থাপনার অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা এবং সহিংসতার মধ্যে এই হামলা হলো। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদী এবং খ্রীষ্টানদের পবিত্র তীর্থস্থানের ওপর হামলার নিন্দা করেছেন। নাবলুসে এই হামলাকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তীর্থস্থানটির সংস্কার করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ মাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে এবং গুলিতে সাত জন ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত তিরিশ জন ফিলিস্তিনি। মুসলিমদের কাছে পবিত্র তীর্থ বলে পরিচিত জেরুসালেমের আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলের এক কথিত পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইসরায়েলে আল আকসা মসজিদ প্রাঙ্গনকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে সন্দেহ করছে ফিলিস্তিনিরা। সহিংসতার মাত্রা এবার যেরকম ব্যাপক রূপ নিচ্ছে তাকে ফিলিস্তিনিদের ‘তৃতীয় ইন্তিফাদা’র সূচনা বলে মনে করছেন অনেকে। এই ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরী বৈঠক ডাকা হয়েছে আজ। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com