শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

মোহাম্মদ বিন সালমানের বিমান ব্যবহার করেই হত্যা করা হয় খাশোগিকে

আমার সুরমা ডটকম ডেস্ক:

নির্বাসনে থাকা সউদী সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের নিবন্ধক জামাল খাশোগির হত্যার সাথে জড়িত ঘাতক দল রিয়াদ-ইস্তাম্বুল যাতায়াতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন এক প্রাইভেট বিমান কোম্পানির মালিকানার জেট ব্যবহার করেছিল। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

কানাডায় নির্বাসনে থাকা সাবেক সউদী গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরির বিরুদ্ধে কানাডার এক আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে এক মামলায় দাখিল করা এক প্রামান্য দলিল থেকে এই তথ্য প্রকাশ করা হয়। সউদী মন্ত্রী মোহাম্মদ আল-শেখের স্বাক্ষরিত ‘সর্বোচ্চ গোপনীয়’ শিরোনামের এই দলিলে স্কাই প্রাইম এভিয়েশন নামের কোম্পানিটির হস্তান্তরের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। জামাল খাশোগিকে ইস্তাম্বুলে হত্যার এক বছর আগে ২০১৭ সালে কোম্পানিটি হস্তান্তর করা হয়।

গত বছর সাদ আল-জাবরি সউদী যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করলে আল-জাবরির বিরুদ্ধে কানাডায় এই অর্থ আত্মসাতের মামলা করা হয়।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) তাদের প্রতিবেদনে জানায়, মোহাম্মদ বিন সালমানের আদেশেই জামাল খাশোগিকে হত্যা করা হয়।

২০১৯ সালে পাবলিক এভিয়েশন ডাটার বরাত দিয়ে জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে স্কাই প্রাইম এভিয়েশনের এইচজেড-এসকে ওয়ান ও এইচজেড-এসকে টু, নাম্বারের দুইটি প্রাইভেট জেট ব্যবহার করে রিয়াদ-ইস্তাম্বুল যাতায়াত করে ঘাতক দলের ১৫ সদস্য। সূত্র : ডেইলি সাবাহ, মিডল ইস্ট আই ও সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com