শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন। ইউএনজিএর অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ। শেষ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুস্মরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতিসংঘে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মোকাবেলা ও পরবর্তী অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এছাড়া টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ নিয়েও কথা বলবেন তিনি।

 ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথম দিন অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর চলতি অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান নীতিনির্ধারণী এই বৈঠকে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com