মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

ডিসেম্বরেই ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্র

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

আগামী ডিসেম্বরে আগেই ইরাকে সামরিক মিশন সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ নভেম্বর) ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমাহ ইনাদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রোববার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
এর আগে চলতি বছরের জুলাই মাসে ২০২১ সালের মধ্যেই ইরাকে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পর সেসময় জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক থেকে দেশে ফিরে আসবে।
অবশ্য এরপরও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যহত রাখবে ওয়াশিংটন। ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে এবং তাদের মূল কাজ হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করা।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘চলতি বছরের মধ্যেই ইরাকে মার্কিন বাহিনীর সামরিক ভূমিকা শেষ করাসহ ২০২১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সকল প্রতিশ্রুতি রক্ষায় কাজ করছে ওয়াশিংটন।’
এএনআই জানিয়েছে, বাহরাইনের মানামায় বার্ষিক মানামা সংলাপের সাইডলাইনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমাহ ইনাদ সুদান আল-জাবুরির সঙ্গে শনিবার বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৈঠকের পরই দেওয়া এক বিবৃতিতে চলতি বছরের মধ্যেই ইরাকে সামরিক মিশন সম্পন্নের কথা জানায় পেন্টাগন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সামরিক মিশন সম্পন্নের পরও ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যহত রাখবে মার্কিন সামরিক বাহিনী। তবে ইরাক সরকারের আমন্ত্রণ পেলেই কেবল যুক্তরাষ্ট্র এই কাজে যুক্ত হবে বলেই ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন লয়েড অস্টিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com