সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ের আলমগীর হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

amarsurma.com
দিরাইয়ের আলমগীর হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকার জের ধরে আলমগীর মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ঘাতক পিতা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এ মামলায় আসামি রফিকুল ইসলামকে ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া আসামি নাজির, লুৎফুর রহমান ও শামছুল হকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।
জানা যায়, নিহত আলমগীর মিয়া (২৭) দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দণ্ডপ্রাপ্ত মহিব উল্লাহ পার্শ্ববর্তী বুরহানপুর গ্রামের বাসিন্দা। অপর দণ্ডপ্রাপ্ত আবুল কালাম মহিব উল্লাহর ছেলে। রায় ঘোষণার সময় আসামিগণ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমেদ ছইল মিয়া।
আদালত সূত্রে জানা যায়, পাওনা টাকার সূত্র ধরে ও পূর্বাক্রোশে আসামি মহিব উল্লাহ ২০১৫ সালের ৪ জুন বিকেলে সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে মামাতো ভাই আলমগীর মিয়াকে। দিরাই পৌরশহরের মাছ বাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নৃশংস এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে ওইদিন রাতে আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com