বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪

amarsurma.com
দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৪ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১ জনকে সিলেট ও বাকি ২ জনকে দিরাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হাওরে ধান মাড়াই ও খলায় থাকা ধান শুকাতে ব্যস্ত অবস্থায় বজ্রপাতে তারা আহত হয়। আহতরা হলেন উপজেলার পৌরসভার পূর্ব চান্দিপুরের মোঃ আব্দুর নূর মিয়ার ছেলে হাফিয মাওলানা হাবিবুর রহমান (৪৫), তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের আবুল মুনসুরের ছেলে ইসমাঈল মিয়া (৪৫) ও কাদিরপুরের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া বেগম (১৯)। গুরুতর আহত হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিকেল পৌণে ৬টায় উপজেলার পৌরশহরের চান্দিপুরের আফাজ মিয়ার ধান কাটতে আসা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসূলপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে শ্রমিক ইকবাল হোসাইন (৪৩) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানা যায়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার জানান, এ মৌসুমে কৃষকদের হাওরে থেকে কাজ করতে হয়। পাশাপাশি এ সময়ই প্রচুর পরিমাণে বজ্রপাতের ঘটনা ঘটে। এ বিষয়টি বিচেনা করেই সরকার উপজেলা কুলঞ্জ, তাড়ল, ভাটিপাড়া ও চরনারচরে ৪টি ফার্মার শেল্টার হাউজ তৈরি করা হয়েছে। যাতে কর্মরত কৃষকগণ বৃষ্টি বা বজ্রপাতের সময় নিরাপত্তার জন্য সেখানে সাময়িক আশ্রয় নিতে পারেন। তিনি এ ব্যাপারে কৃষকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com