বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :

দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

amarsurma.com
দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকানসহ সাতটি ঘরে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে দোকানের মালিকগণ পথে বসার উপক্রম দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রজনীগঞ্জ বাজারে (টানাখালী) রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মার্কেটে আগুন লেগে যায়। আগুন লাগা দোকানের পাশের ব্যবসায়ি কয়েস মিয়া প্রথম আগুন দেখার পর স্থানীয় ব্যবসায়িদেরকে অবগত করলে সাথে সাথেই দিরাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে তাার ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
সূত্র মতে, আগুনে মুদি দোকানদার আব্দুস সবুর, আল আমিন, সারজুল, গার্মেন্টস ব্যবসায়ি আতাউর রহমান, ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড স্যানেটারী ব্যবসায়ি আব্দুস সালাম ও ভ্যারাইটিজ ব্যবসায়ি কুটি মিয়ার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে সবকিছু মিলিয়ে প্রায় ২৪/২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় হয়েছে স্থানীয়রা জানান।
দিরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শিশিরি কুমার দাস জানান, আমরা রাত তিনটার দিকে খবর পেয়ে ছুটে যাই। সেখানে গিয়ে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা করি। কিভাবে আগুন লেগেছে, তা ব্যবসায়ি কেউ বলতে পারেন নি। আর ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লক্ষাধিক টাকার মতো হবে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার বলেন, সন্ধ্যায় আমরা রজনীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের দেখতে গিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার করে ছয়জনকে ৬০ হাজার টাকা দেয়া হয়েছে। জেলা পরিষদে ক্ষতিগ্রস্তের বিবরণ পাঠানো হবে। তিনি আরো জানান, মোট সাতটি ঘর পুড়েছে, এরমধ্যে দোকান ছয়টি। ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে আলাপ করে বিভিন্ন পরিমাণের ধারণা পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি ৫০ লক্ষাধিক টাকার হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com