শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম সীমান্ত সিল করে দেয়া হবে: রাজনাথ সিং

বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম সীমান্ত সিল করে দেয়া হবে: রাজনাথ সিং

asam_110896আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের অ‍াসাম রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ রোববার দু’দিনের জন্য আসাম সফরে এসে রাজনাথ এসব কথা জানান। আসামের করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে স্টিমার ঘাট বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘২০১৬ সালের মধ্যে এই সীমান্ত সম্পূর্ণভাবে সীল করে দেয়া হবে। আগেই এই সীমান্ত সীল করে দেয়া উচিত ছিল। কিন্তু এই কাজ এবার সম্পূর্ণ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ কেন্দ্রীয় ক্রীড়া ও যুব দফতরের প্রতিমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও উপস্থিত ছিলেন। সীমান্ত পরিদর্শনের সময় বিজেপির স্থানীয় নেতার পাশাপাশি অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা ‘আসু’ নেতা সমুজ্জ্বল ভট্টাচার্য, দীপাঙ্ক নাথ, লরিনজ্যোতি গগৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনাথ সিং আগামীকাল সোমবার আসু প্রতিনিধি দলের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের ধুবড়ি সেক্টর পরিদর্শন করবেন। এখানে তিনি এক সমাবেশে বক্তব্যও রাখবেন। ‘আসু’ প্রেসিডেন্ট দীপাঙ্ক নাথ জানান, ‘আমরা রাজনাথ সিংকে করিমগঞ্জ জেলায় খোলা আন্তর্জাতিক সীমান্ত দেখিয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন চলতি বছরের মধ্যেই সীমান্ত সীল করে দেয়া হবে।’
দীপাঙ্ক নাথ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, যে বিষয় নিয়ে গত বছর নভেম্বরে সীমান্ত সীল করতে গিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।’ সূত্রে প্রকাশ, রাজ্য বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট মিশনরঞ্জন দাস স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে করিমগঞ্জ শহরে সাড়ে তিন কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর কাজে বিজিবির বাধা দেয়ার ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই বিষয়ে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com