শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

t81_111747আমার সুরমা ডটকম : আগামীকাল রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাতে ইজতেমার শীর্ষ মুরুব্বিদের মাশওয়ারায় (পরামর্শে) এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। তিনি ভারতের বাসিন্দা। মাওলানা সাদ ইজতেমার সময় বেশ কয়েকবার আম বয়ান করে থাকেন। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের বিশেষ করে যারা বিভিন্ন মেয়াদে জামায়াতে যাচ্ছেন উদ্দেশ্যে হেদায়েতি বয়ান অনেকটা তার জন্যই নির্ধারিত। মাওলানা সাদের দাদা মাওলানা ইউসুফ আলীও তাবলিগের কাজের সঙ্গে জড়িত ছিলেন। মাওলানা সাদ তাবলিগের সাথীদের কাছে অতিপ্রিয় ব্যক্তিত্ব। তার বক্তব্য সব মহলে সমাদৃত। মাওলানা সাদ ২০১৫ সালের বিশ্ব ইজতেমায় সর্বপ্রথম আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে ইজেতেমার আখেরি মোনাজাত পরিচালনা করতেন দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি ১৯৯৬ সাল থেকে ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর গতবার থেকে মাওলানা সাদ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com