মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
জাতিসংঘের প্যানেলে সদস্য হতে শেখ হাসিনাকে বান কি মুনের ফোন

জাতিসংঘের প্যানেলে সদস্য হতে শেখ হাসিনাকে বান কি মুনের ফোন

filesssssআমার সুরমা ডটকম ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্যানেলে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসিচব বান কি মুন। এতে সম্মতিও জানিয়েছেন শেখ হাসিনা।
রোববার রাত ৮টায় জাতিসংঘ মহাসচিব ও শেখ হাসিনার মধ্যে এ বিষয়ে টেলিফোন আলাপ হয়  বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, রাতে জাতিসংঘ মহাসচিব টেলিফোন করে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রীকে তিনি সদস্য রাখার প্রস্তাব করেন। আর জাতিসংঘ মহাসিচবের এ প্রস্তাবে সম্মতি জানান শেখ হাসিনা।
প্রেস সচিব আরো জানান, বান কি মুন তার টেলিফোন আলাপে জুনের প্রথম সপ্তাহে জাতিসংঘের পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা জানান এবং ওই সম্মেলনে বাংলাদেশ থেকে পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। ঢাকায়  আগামী ডিসেম্বরে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন হতে যাচ্ছে জানিয়ে ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবকে অংশ গ্রহণের জন্য আমন্ত্রন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময়  বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায়  রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন স্থানীয়  সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। দলগুলো ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ব্যস্ত রয়েছে। এর আগেও পৌরসভা নির্বাচন অংশ নিয়েছে সবগুলো রাজনৈতিক দল।এছাড়া দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান। এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাদের টেলিফোন আলাপ শেষ হয়  বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com