শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
পবিত্র মদিনায় হামলাকারী পাকিস্তানি: সৌদিআরব

পবিত্র মদিনায় হামলাকারী পাকিস্তানি: সৌদিআরব

masjid_134046_134099আমার সুরমা ডটকম ডেক্সসৌদিআরবের পবিত্র মদিনা নগরে আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলাকারী পাকিস্তানের নাগরিক। তিনি ১২ বছর ধরে জেদ্দায় গাড়ি চালাতেন। এদিকে এই হামলাসহ গতকাল সোমবার সৌদিআরবে চালানো তিনটি আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য সিনিয়র কাউন্সিল অব ওলেমা। সৌদিআরবে গতকাল মদিনায় পবিত্র মসজিদে নববীর অদূরে পুলিশের চৌকিতে চালানো আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন। আহত হন পাঁচজন। জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে ও কাতিফে শিয়া মসজিদের কাছে চালানো পৃথক হামলায় দুই আত্মঘাতী হামলাকারী নিহত হন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানায়, মদিনায় আত্মঘাতী হামলাকারীর নাম আবদুল্লাহ কালজার খান (৩৪)। তিনি পাকিস্তানের নাগরিক। লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী জেদ্দায় ‘স্ত্রী ও বাবা-মার সঙ্গে’ বসবাস করতেন আবদুল্লাহ।
এদিকে সৌদিআরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে জানানো হয়, মদিনায় হামলাকারী পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ কালজার খান। তিনি ১২ বছর ধরে জেদ্দায় গাড়ি চালাতেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তিন কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে ৯০ লাখের মতো প্রবাসী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com