শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দক্ষিণ সুনামগঞ্জে বিশিষ্ট সমাজসেবী দলিল লিখক ডা. অতুল কৃষ্ণ দাস আর নেই

দক্ষিণ সুনামগঞ্জে বিশিষ্ট সমাজসেবী দলিল লিখক ডা. অতুল কৃষ্ণ দাস আর নেই

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের মহান মুক্তিযোদ্ধে শহীদ গয়ানাথ ওরফে তারানাথ দাসের ছেলে দক্ষিণ সুনামগঞ্জ শহীদ মিনার, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের ভূমিদাতা সমাজসেবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক অতুল কৃষ্ণ দাস আর নেই। শুক্রবার দিবাগত রাত ১০টা ১৪ মিনিটে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সকল নেতৃবৃন্দরা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এমএ কাসেম, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এমএম ইলিয়াছ আলী, প্রচার স¤পাদক এমএ বারিক, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার, সহকারী কমান্ডার মশদ আলী, অধীর চন্দ্র তালুকদার প্রমূখ। এদিকে শনিবার সকালে অতুল কৃষ্ণ দাস শেষ কৃত্তানুষ্ঠান নিজ গ্রামের শ্বশান ঘাটে স¤পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com