বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
পর্যটনের মাধ্যমে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়: রাষ্ট্রপতি

পর্যটনের মাধ্যমে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়: রাষ্ট্রপতি

a-hamidআমার সুরমা ডটকমরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পর্যটনের মাধ্যমে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হয়। তিনি বলেন, সর্বসাধারণের নিকট স্বল্পমূল্যে পর্যটন সেবা পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি ভ্রমণ ও আবাসনসহ অন্যান্য ব্যয় হ্রাসের ব্যবস্থা নিতে হবে। সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্ব পর্যটন সংস্থা ঘোষিত ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৬’ বাংলাদেশে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য ‘সকলের জন্য পর্যটন:সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে ‘আমি মনে করি’। তিনি বলেন, এবারের প্রতিপাদ্যে পর্যটন কর্মকাণ্ডে নারী, পুরুষ, বয়স্ক, যুবা, শিশু, সচ্ছল, অসচ্ছল, প্রতিবন্ধী সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com