বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সহিংসতার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: পোপ ফ্রান্সিস

সহিংসতার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: পোপ ফ্রান্সিস

আমার সুরমা ডটকম ডেক্সসহিংসতার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলে মন্তব্য করে পোপ ফ্রান্সিস বলেছেন, সহিংসতার সঙ্গে ইসলামকে জাড়ানোর চেষ্টা ঠিক নয়। পুঁজিবাদ এবং সামাজিক বিচারহীনতাই সন্ত্রাসবাদের মূল কারণ। শুক্রবার পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খ্রিস্টান সন্ত্রাসবাদ নেই, ইহুদি সন্ত্রাসবাদ নেই এবং মুসলিম সন্ত্রাসবাদও নেই। এসব সন্ত্রাসবাদের অস্তিত্ব নেই। পোপ বলেন, সমান সুযোগ না পাওয়ার পরও দরিদ্র ও দরিদ্রতম মানুষদের সহিংসতায় অভিযুক্ত করা হচ্ছে। আগ্রাসনের ভিন্ন ভিন্ন রূপ ও সংঘাতের কারণে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে এবং এক সময় চরমরূপ নিতে পারে। পোপ জানান, সব ধর্মই শান্তির কথা বলে। কিন্তু সব মানুষ ও ধর্মের মধ্যে মৌলবাদী ও সহিংস ব্যক্তি রয়েছেন। অসহিষ্ণুতার সরলীকরণের ফলে তারা আরো শক্তিশালী হয়ে উঠছে। বিশ্বের বেকারত্ব ও দুর্নীতি কমিয়ে আনারও আহ্বান জানান পোপ। এছাড়া বৈশ্বিক উষ্ণতা অস্বীকারের সমালোচনাও করেন তিনি। সূত্র: দ্যা গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com