বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

আত্মসমর্পণ করলে আমার সব মামলার ইতি ঘটানো হবে: ইমরান খান

amarsurma.com
আত্মসমর্পণ করলে আমার সব মামলার ইতি ঘটানো হবে: ইমরান খান

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খান বলেছেন, ক্ষমতাধরদের কাছে আত্মসমর্পণ করলে আমার বিরুদ্ধে সব মামলার ইতি ঘটানো হবে। তিনি আরো দাবি করেন, পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন অকার্যকর। আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেছেন পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। গত শুক্রবার জেলের ভিতরেই ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয়। ইমরান খান বলেন, ‘সাইফার ষড়যন্ত্র’ উন্মোচনের সাহস সম্পর্কে বার্তাও পাঠানো হয়েছিল। এ মামলায় গত বছর আগস্টে তাকে জেলে নেয়া হয়।
পিটিআই প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে তোশাখানা মামলা শেষ করে দেয়া হয়েছে। মরিয়ম নাওয়াজ তোশাখানা থেকে একটি বিএমডব্লিউ নিয়েছেন। তবে এ সম্পর্কে ঘোষণা দেননি তিনি। বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।
জনাব খান বলেন, পানামা কেলেঙ্কারি অনুযায়ী মরিয়মের চারটি ফ্ল্যাট আছে। কিন্তু জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) সেই মামলাও প্রত্যাহার করেছে। তিনি আরো বলেন, এসব ব্যক্তির মামলা বাতিল করে দেয়া হয়েছে। তবে আমজাদ খান, সাদাকাত আব্বাসি ও নির্বাচনে অন্য প্রার্থীদের আটকে দেয়া হয়েছে। তাদেরকে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়া হয়নি।
ইমরান আরো বলেন, তার বিরুদ্ধে কমপক্ষে ২০০ ফৌজদারি মামলা আছে। দেশের ইতিহাসে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এত সংখ্যক মামলা কখনো করা হয়নি। এ জন্য তিনি এক মামলায় জামিন পেলে অন্য মামলায় আটকে দেয়া হয়। তাই ইমরান খান দাবি করেন, দেশে কোনো আইনের শাসন নেই, এ জন্য দেশে অগ্রগতি নেই।
ইমরান খান বলেন, প্রকৃত একটি স্বাধীনতার জন্য, সমাজের দুর্বল মানুষদের জন্য এবং একটি প্রকৃত গণতন্ত্রে শক্তিধরদের বিচারের আওতায় আনার জন্য লড়াই করছিল পিটিআই। তিনি আরো বলেন, দেশে জঙ্গলের আইন চলছে। তাকে ৯ মের ঘটনায় ভিক্টিম বানানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে বেআইনিভাবে। পিটিআইকে যতটা নৃশংসভাবে ভিক্টিম বানানো হয়েছে দেশের অন্য কোনো দলের সঙ্গে তা ঘটেনি।
ফিলিস্তিন ইস্যুতে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা গণহত্যার মুখোমুখি। তাদের ওপর যে নৃশংসতা চলছে বিশ্বে এর কোনো নজির নেই।

সূত্র : নিউজ উইক, জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com