মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি

ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি

amarsurma.com
ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি

আমার সুরমা ডটকম:

ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রাহ.-এর হত্যার রহস্য দ্রুত উদঘাটন ও খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন আঞ্জুমানে তাহাফুফুজে দ্বীন সুনামগঞ্জ দায়িত্বশীল এবং অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, এই মাস এবাদতের মাস, তাকওয়া অর্জন করার মাস। এই মাসে এক ফরজ আদায় করলে সত্তর গুণ সওয়াব পাওয়া যায়। মনে প্রশান্তি না থাকলে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। গত রমজান মাসে আমাদের সাথে ছিলেন শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী। কিন্তু নিহত হওয়ার আজ প্রায় ৮ মাস অতিক্রম করছে। এখন পর্যন্ত প্রশাসন কোনো ক্লু বের করতে পারে নাই। সুতরাং এটা ব্যর্থ প্রশাসন। হুশিয়ারি করতে গিয়ে বক্তারা বলেন, আমরা শহীদ মুশতাক গাজিনগরীকে ভুলেনি। আমরা প্রশাসনের আশ্বস্থের উপর বিশ্বাস রেখে অপেক্ষা করছি। নতুন সরকারের কাছে দাবী, আগামী ঈদুল ফিতরের আগে আগেই আমাদের হৃদয়ের স্পন্দন মুশতাক গাজিনগরীর প্রকৃত খুনীকে বের করতে হবে। নতুবা যে আন্দোলনের ডাক আসবে আমরা তা পালন করতে প্রস্তুত।
১১ মার্চ বুধবার সুনামগঞ্জের শঅন্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অনুষ্ঠিত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম শায়খে চাতলপাড়ির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ গাজিনগরী, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহদীর পরিচালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উস্তাদুল কুররা মাওলানা আলী আহমদ চিলাউড়া, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হুসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহনূর, মাওলানা ইলিয়াস আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ঠাকুরভোগ, সদস্য মাওলানা রমজান হুসাইন, মাওলানা গোলজার আহমদ, ক্বারি মুহিব্বুল হক আযাদ, মাওলানা এনামুল হক শরিফপুরী, মাওলানা জাহাঙ্গীর আহমদ খান, মাওলানা মাছুম আহমদ, মাওলানা আবু হুরায়রা, মাওলানা নূরে আলম আশ্রাফী, ক্বারী হুসাইন আহমদ, আবুল ফয়েজ প্রমুখ।
মরহুমের মাগফেরাত কামনা করে আঞ্জুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের উপদেষ্টা মাওলানা আব্দুর রহীমের দোয়ার মাধ্যমে শহিদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com