বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
ইউপি নির্বাচনের বিষয়ে ২০ দলের বৈঠকে সিদ্ধান্ত

ইউপি নির্বাচনের বিষয়ে ২০ দলের বৈঠকে সিদ্ধান্ত

bnp-logআমার সুরমা ডটকম বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান ইউপি নির্বাচনে থাকবে কি থাকবে না তা ঠিক হবে আগামীকাল সোমবার ২০ দলীয় জোটের বৈঠকে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন বেগম খালেদা জিয়া।
ওই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ২০ দল ইউপি নির্বাচনে থাকবে কিনা তা নিয়েও কথা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র নেতাদের অধিকাংশই ইউপি নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে ২০ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তগ্রহণ করতে বলেছেন নেতারা। বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে আগামীকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ২০ দলের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। এ বৈঠকও অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে। আজ রাতে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল ২০ দলের বৈঠকের পর এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।
আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান। উপদেষ্টাদের মধ্যে ওসমান ফরুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, সামসুজ্জামান দুদু, এনাম আহমেদ চৌধুরী ও এম আবদুল হালিম। যুগ্ম মহাসচিবদের মধ্যে ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, শাহজাহান মিয়া ও আমান উল্লাহ আমান। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ছিলেন ফজলুল হক মিলন, মশিউর রহমান ও গোলাম আকবর খন্দকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com