রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ইয়াবাকাণ্ডে ফেঁসে গেলেন অষ্টম শ্রেণির স্কুলছাত্রী!

amarsurma.com

আমার সুরমা ডটকম:
এবার নানীর প্ররোচনায় বিপথগামী মায়ের সাথে সিলেটে বেড়াতে গিয়ে ইয়াবাকাণ্ডে সুনামগঞ্জের তাহিরপুরের এক স্কুলছাত্রী কিশোরী কন্যা ফেঁসে গেলেন। বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
আটককৃতরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সাইকেল মেকার মানিক মিয়ার তালাক প্রাপ্তা স্ত্রী সৌদি ফেরত শাহানা বেগম (৩৪) ও তার কিশোরী কন্যা স্কুল ছাত্রী রোজিনা আক্তার মুক্তা (১৫)। রোজিনা উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার প্রকাশিত চলতি বছর জেএসসি পরীক্ষার ফলাফলে সে মেধার সাথে নবম শ্রেণিতে উক্তীর্ণ হয়েছে বলেও জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠিগণ। তাদেরকে সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জ থেকে আটক করা হয়। ইয়াবা কারবারী মা তার কিশোরী কন্যা দু’জনই বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারা হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর দায়িত্বশীল সুত্রে জানা গেছে, সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে মাদক ব্যবসায়ী চক্রের নিকট ইয়াবা সরবরাহ করতে গেলে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)’র টহলদল অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামানের নেতৃত্বে ওই উপজেলার বড়পাথর গ্রামের মাদ্রাসা বাজার হতে বৃহস্পতিবার শাহানা বেগম ও তার কিশোরীকন্যা রোজিনা আক্তার মুক্তাকে আটক করেন।
এরপর তাদের হেফাজতে থাকা ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৭৫০পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের হতদরিদ্র সাইকেল মেকার মানিক মিয়া গণমাধ্যমকে জানান, বিপথগামীতার কারনে প্রায় এক যুগ (১২) বছর পুর্বে আমি শাহানাকে তালাক প্রদান করি এরপর সে নিজের ইচ্ছায় সৌদি আরব চলে যায়।,চলতি বছর জেএসএসসি পরীক্ষা শেষে আমার ওরসজাত কন্যা রোজিনাকে সিলেট শাহজালাল (রহ.)-র মাজার জিয়ারতের কথা বলে ফুঁসলিয়ে বাড়ি থেকে তার নানী (শাহানার মা) নিয়ে যান,আমি গরীব মানুষ, কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাচ্ছি, মাজার জিয়ারতের নামে সিলেটে বিপথগামী মায়ের সাথে বেড়াতে গিয়েই আমার কিশোরী কন্যা ফেঁসে গেছে হয়ত, কিশোরী কন্যা ইয়াবা কারবারী নয় বলেও দাবি করেন স্কুল ছাত্রী রোজিনা আক্তার মুক্তার হত দরিদ্র পিতা মানিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com