সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
ছাতকে ৩ দিনব্যাপি ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প সম্পন্ন

ছাতকে ৩ দিনব্যাপি ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প সম্পন্ন

55আমার সুরমা ডটকম : ছাতকে ৩ দিনব্যাপি ‘ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প-২০১৫’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর সোমবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর হাইস্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান। ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্পের শিক্ষার্থী রোমেল আহমদ ও সাবিনা বেগমের সঞ্চালনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের ম্যানেজার (দিরাই) জাকির হোসেন, পালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দিক, খুরমা হাইস্কুলের প্রধান শিক্ষক সাঈদ হাসান, পালপুর হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার আকিকুর রহমান, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার রেহানা, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম অফিসার (জাউয়া) জয়নাল আবেদীন সুমন, প্রোগ্রাম অফিসার (দোলারবাজার) ফারহানা শবনম, ব্র্যাক দোলারবাজার শাখার একাউন্ট ম্যানেজার শামীম আহমদ, ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্পের শিক্ষার্থী তাহমিনা বেগম, নীপু বেগম, সুলতানা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্পের ট্রেইনার নোমান আহমদ ও শামস্ মাহবুব। সভা শেষে অধিক মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তানিয়া বেগম ও সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মারজিয়া বেগম। উল্লেখ্য, দোলারবাজার ইউনিয়নের পালপুর ও দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা হাইস্কুলের ৬০ জন ছাত্রছাত্রীকে ৩ দিনব্যাপি ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্পে প্রশিক্ষণ দেয়া হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com