শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা নেবে বিচার বিভাগ

আমার সুরমা ডটকম ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে সহিংস হামলার ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হলে তা মার্কিন মামলা হিসাবে গ্রহণ করবে মার্কিন বিচার বিভাগ। বৃহস্পতিবার ওয়াশিংটনের আইএস অ্যাটর্নি মাইকেল শেরউইন এই তথ্য জানান।

শেরউইন সাংবাদিকদের বলেন, ‘হামলায় যারা অংশ নিয়েছিলো শুধু তাদেরকেই নয়, আমরা এ ঘটনায় জড়িত সবার উপরেই নজর রাখছি।’ এর আগে হোয়াইট হাউসের সামনে এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছিলেন, ‘শক্তি প্রয়োগ না করলে তারা কখনোই দেশকে ফিরিয়ে নিতে পারবে না।’ নির্বাচনের অনিয়ম হয়েছে বলে ট্রাম্পের ভিত্তিহীন দাবিতে প্ররোচিত হয়েই তার সমর্থকরা কংগ্রেসে জড়ো হয়েছিল ও জো বাইডেন জুনিয়রকে ইলেক্টোরাল কলেজের স্বীকৃতি পেতে বাধা দিতে চেয়েছিল। এ কারণে ট্রাম্পকেও এই হামলার জন্য অভিযুক্ত করা হবে কি না, শেরউইনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেব। যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনা হবে।’ বৃহস্পতিবার নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনও ট্রাম্পকে দোষারোপ করে বলেছেন, ‘নির্বাচনে ভোট দেয়া প্রায় ১৬ কোটি আমেরিকানের কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য তিনি তার সমর্থকদের ব্যবহার করার চেষ্টা করেছেন।’ সূত্র: নিউইয়র্ক টাইমস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com