শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দিরাইয়ে সাহিত্য প্রেমিদের নিয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত

দিরাইয়ে সাহিত্য প্রেমিদের নিয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: সাহিত্য প্রেমিদের নিয়ে একটি শক্তিশালী ফ্লাটফরম তৈরির লক্ষ্যে নিয়মিত সাহিত্য আসরের অংশ হিসেবে শুক্রবার বাদ মাগরিব দিরাইয়ের একটি হোটেলের কনফারেন্স রুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। দিরাই সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আমার সুরমা গ্র“পের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বদিউজ্জামান সরদার, তপন কুমার মজুমদার, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, কবি নিরেশ চন্দ্র রায়, মোঃ মাহবুব হোসেন, প্রফেসর মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), লেখক ফারুকুর রহমান চৌধুরী, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, আবুহানিফ চৌধুরী, লেখক জনি হাসান, শেখ মোহাম্মদ আল আমিন, রুকনুজ্জামান জহুরী, মোঃ সামসুজ্জামান লিকসন প্রমুখ।
বৈঠকে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ‘একুশে সাহিত্য সংসদ, দিরাই’ নামে সংগঠনের নামকরণ করা হয়। এছাড়া সাংগঠনিক ভিত্তি সৃষ্টিকল্পে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দিরাই সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রফেসর মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক ও আমার সুরমা গ্র“পের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সদস্য সচিব করে কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক প্রফেসর মোঃ বদিউজ্জামান সরদার, কবি নিরেশ চন্দ্র রায়, সদস্য সাংবাদিক জিয়াউর রহমান লিটন, মোঃ মাহবুব হোসেন, প্রফেসর মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), লেখক ফারুকুর রহমান চৌধুরী, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, আবুহানিফ চৌধুরী, লেখক জনি হাসান, শেখ মোহাম্মদ আল আমিন, রুকনুজ্জামান জহুরী, মোঃ সামসুজ্জামান লিকসন। এরপর ‘একুশে সাহিত্য সংসদ, দিরাই’-এর একটি গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে মোঃ রফিকুল ইসলাম, মোঃ বদিউজ্জামান সরদার, জিয়াউর রহমান লিটন, নিরেশ চন্দ্র রায়, মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), প্রশান্ত সাগর দাসের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। পরে সাহিত্য আসরের কার্যক্রম ও পর্যালোচনা এবং প্রখ্যাত লোক সংগীতশিল্পী বারী সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com