মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
শায়খে কাতিয়া রহ. প্রতিষ্ঠিত কাতিয়া মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠিত

শায়খে কাতিয়া রহ. প্রতিষ্ঠিত কাতিয়া মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠিত

আবিদুর রহমান,কাতিয়া মাদ্রাসা থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জামেয়ার মুহতামিম সাহেবজাদায়ে শায়খে কাতিয়া রহ-এর বড় ছেলে শায়খ এমদাদুল্লাহ সভাপতিত্বে ও জামিয়ার উস্তাদ মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। বিশেষ মেহমানি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী। মাদরাসা মাঠে অনুষ্ঠিত উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন, মুফতি আকমল, মাওলানা ইসহাক আমিনী, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মুফতি এমদাদ প্রমুখ। দুপুর ১২টা শুরু হওয়া উক্ত দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আব্দুল মুমীন ইমামবাড়ি বলেন, কুরআন বাদ দিয়ে শুধু হাদিস দিয়ে যেমন চলা যায়না ঠিক তেমনি হাদিসকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। কুরআন-হাদিসের আদলে জীবন গঠন করতে হবে। সবধরনের বিদআত পরিহার করতে হবে। তবেই খাঁটি মুসলমান হওয়া সহজ হবে। অত:পর জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন জামেয়ার তাকমিল ফিল হাদিস সমাপনী ছাত্রদের বুখারি শরিফের শেষ দারস প্রদান করে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com