শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সাবেক এমপির একান্ত সহকারির দাফন সম্পন্ন

সাবেক এমপির একান্ত সহকারির দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতি ঘটনায় কেয়ারটেকার লিলু মিয়া হত্যা কাণ্ডের শোক শেষ হতে না হতেই একান্ত সহকারি জেলার দিরাই উপজেলার পৌরশহরের সুজানগর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মকসদ মিয়া (৪২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে সিলেট নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে জেলা বিএনপিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
এদিকে গতকাল শনিবার বেলা ১১টায় গ্রামের ঈদগাহ মাঠে মকসদ মিয়ার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com