মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
সিরিয়ায় রাশিয়ার অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সিরিয়ায় রাশিয়ার অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

russia pic_123697আমার সুরমা ডটকম ডেক্সরাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে  সিরিয়ায় তাদের একটি অত্যাধুনিক হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে দুই পাইলট। মঙ্গলবার রাশিয়ার এই অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে এমআই-২৮এন ‘নাইট হান্টার’ হেলিকপ্টারটি ভূপাতিত হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে। উদ্ধার অভিযানে দুই পাইলটের লাশ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয়নি। তবে রাশিয়ার গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈরি আবহাওয়া এজন্য দায়ী হতে পারে। স্বৈরশাসক বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এতে রাশিয়ার অনেক নতুন সমরাস্ত্রের পরীক্ষা করা হচ্ছে। এমআই-২৮এন হেলিকপ্টারটি এর অন্যতম। সিরিয়ার বিদ্রোহীরা এর আগে দেশটির সরকারি বাহিনীর বেশ কয়েকটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com