রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা
সিলেট প্রেসক্লাবের নির্বাচনে ইকু সভাপতি রেনু সেক্রেটারী নির্বাচিত

সিলেট প্রেসক্লাবের নির্বাচনে ইকু সভাপতি রেনু সেক্রেটারী নির্বাচিত

we-171আমার সুরমা ডটকম : সিলেট প্রেসক্লাবের ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে ইকরামুল কবির ইকু সভাপতি ও আব্দুর রশিদ রেণু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সিলেট নগরীর সুবিদবাজারস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগণনা শেষে সন্ধ্যায় ভোটের ফলপ্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে সময় টিভি ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ফিনান্সিয়াল এক্সপ্রেস’র প্রতিনিধি ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকি পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ৩৭ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আমজাদ হোসাইন, দেশ টেলিভিশনের প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী। দু’জনই ৪৭টি করে ভোট পেয়ে নির্বাচিত হন। ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার হুমায়ুন রশীদ চৌধুরী পান ৩২ ভোট, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী ১৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ ৩৫ ভোট। কোষাধ্যক্ষ পদে নয়াদিগন্তের প্রতিনিধি আফতাব উদ্দিন ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল পান ৩০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী এটিএন নিউজ’র স্টাফ রিপোর্টার সজল ছত্রী পেয়েছন ৩৪ ভোট। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার আবু সাঈদ মো. নোমান ৬১ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলা ভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীম পেয়েছন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন এতে দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী ৫৫, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান ৫২ ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম ৪৮টি ভোট পেয়ে ৩ জনই নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com