সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
৬ জনের বিরুদ্ধে থানায় মামলা-ছাতক সিমেন্ট কারখানায় সন্ত্রাসী হামলার অভিযোগ

৬ জনের বিরুদ্ধে থানায় মামলা-ছাতক সিমেন্ট কারখানায় সন্ত্রাসী হামলার অভিযোগ

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার শিল্পনগরী হিসেবে খ্যাত ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় ৬ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে। তবে অপর পক্ষে চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল দেলোয়ার হোসেন, সাদমান মাহমুদ সানি, কাওছার চিশতি, সৈয়দ বুলবুল, তারেক আহমদ ও মনু মিয়ার নেতৃত্বে স্থানীয় কতিপয় লোক ছাতক সিমেন্ট কারখানার ভেতরের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এ ঘটনায় কারখানার সহকারি নিরাপত্তা অফিসার শহীদুর রহমান বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১৪, তাং ২২.০৪.২০১৭ ইং) দায়ের করেন। এ ব্যাপারে পৌরসভার বাগবাড়ি নিবাসি সিমেন্ট কারখানার ঠিকাদার সাদমান মাহমুদ সানি জানান, সম্প্রতি ২ লাখ ৫৫ হাজার টাকার একটি কাজ পান। এ কাজের বিপরীতে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুছ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঠিকারদার সানি, সাইড পরিদর্শক তারেক আহমদ ও মিস্ত্রি মনু মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এভাবে শ্রমিক নেতার বিরুদ্ধে কারখানার প্রতিটি কাজে চাঁদা আদায়ের অভিযোগ করেন তিনি। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, চাঁদাবাজি করেই শ্রমিক নেতা কুদ্দুছ এখন রাতারাতি জিরো থেকে হিরো হয়েছেন। এ ব্যাপারে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুছ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, লটারীর মাধ্যমে ৫ জনে ৫টি কাজ পেয়েছে। তবে অনেক কাজ শতকরা ৫% লেসে নেন ঠিকাদাররা। তবে এমডির সামনেই তার উপর হামলার ঘটনায় ম্যানেজমেন্টের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এভাবে তাদের বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলা ও জিডি রুজু করা হয়। কারখানার এমডি প্রকৌশলী আবু সাঈদের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com