শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দিরাইয়ে বস্তা পড়ে শ্রমিক নিহত

দিরাইয়ে বস্তা পড়ে শ্রমিক নিহত

সাইদুর রহমান, বিট রিপোর্টার (দিরাই): দিরাইয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ট্রাক থেকে ময়দার বস্তা পড়ে এক দিনমজুর শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে মাল বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের ব্রিজে ওঠার পর সেখানে দাঁড়ানো থাকা উপজেলার তাড়ল ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মৃত শুকর মাহমদের ছেলে চান মিয়ার (৪০) ওপর একটি ময়দার বস্তা পড়ে যায়। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৮-৬১৫৬) ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করেছে বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল। তিনি আরো জানান, ট্রাকের চালক বর্তমানে দিরাই থানা হাজতে ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com