শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
তীব্র তাপদাহে মানবিক বিপর্যয়: ছাতকে ধর্ষিতার বাড়ির বিদ্যুৎ পূণঃসংযোগে বাঁধা

তীব্র তাপদাহে মানবিক বিপর্যয়: ছাতকে ধর্ষিতার বাড়ির বিদ্যুৎ পূণঃসংযোগে বাঁধা

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে প্রবাসির বাসার কেয়ারটেকারের বিদ্যুতের পূনঃ সংযোগে বাঁধা দেয়ায় তীব্র তাপদাহে ৮০ বছরের বৃদ্ধাসহ পরিবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিদ্যুৎ অফিসের লাইন মেরামতের নামে লাইন বিচ্ছিন্নের পর পূণঃসংযোগে কতিপয় লোকের বাঁধার কারণে এ পরিস্থতির সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা যায়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ মিয়ার বাসার কেয়ারটেকার নাজমিন আকতারের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরি মামলার প্রধান আসামি আব্দুল আলিমের নেতৃত্বে গত ১৬ জুলাই থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গত ৩ দিন থেকে ধর্ষিতা নাজমিন আকতারের বাসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মোটরে পানি উত্তোলন, ৮০ বছরের এক অসুস্থ্য মহিলা ও স্কুল ছাত্রীসহ বাসার লোকজন এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারি সংযোগ দিতে এলে ধর্ষণ মামলার আসামিরা তাদেরকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে ছাতক বিদ্যুৎ বিভাগের সহকারি প্রকৌশলী আলাউদ্দিন জানান, স্থানীয় কতিপয় দুর্বৃত্ত কেয়ারটেকার নাজমিনের বাসার বিদ্যুৎ সযোগে বাঁধা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com