রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ছয়শ’ যাত্রীনিয়ে অল্পের জন্য রক্ষা পেল বিমানটি! (ভিডিও)

ছয়শ’ যাত্রীনিয়ে অল্পের জন্য রক্ষা পেল বিমানটি! (ভিডিও)

আমার সুরমা ডটকম ডেস্কঝড়ের প্রবল বাতাসে দুলে দুলে রানওয়েতে অবতরণ করলো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। একটুর জন্য বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের যাত্রী ও ক্রুরা। অবতরণের সময়ে বেশ কয়েকটি লাফ দিয়েছে ডাবল ডেকের বিমানটি। প্রায় ৬০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটি রানওয়েতেও বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারতো।

বিমানের ভেতরে থাকা যাত্রী ও নাবিকদের কী অবস্থা ছিল সেটা বলাই বাহুল্য। নিশ্চিত মৃত্যুর কাছ থেকে ফিরে আসা বিমানের যাত্রীরা অবশ্যই হাফ ছেড়ে বেঁচেছেন নিরাপদ অবতরণের মাধ্যমে। তবে বিমানের অবতরণের সেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করা হয়েছিল। অনলাইনে শেয়ার করার পর ভাইরাল হয়ে ঘুরছে ওয়ালে ওয়ালে। শেয়ার করার পর এটি এখন পর্যন্ত প্রায় এক কোটি বার দেখা হয়েছে।

ইউটিউবে ভিডিওটি আপ করা আপলোডার পাইলটদের প্রশংসা করেছেন। তাদের নিপুণ দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা থেকে বিমানটিকে রক্ষা করেন বলে জানান। আল-আরাবিয়া জানায়, গত ৫ অক্টোবর এমিরেটস ইকে ৫৫ বিমানটি জার্মানির দুসেলদর্ফ বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই ঘটনাটি ঘটে।

ভিডিও দেখতে এই লিং এ ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com