বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
আজানের শব্দ শুনে ভাষণ থামালেন নরেন্দ্র মোদি, পরে যা বললেন..

আজানের শব্দ শুনে ভাষণ থামালেন নরেন্দ্র মোদি, পরে যা বললেন..

আমার সুরমা ডটকম ডেস্কআজান চলাকালীন বক্তব্য থামালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকালে গুজরাটের আহমেদাবাদের নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন মোদি। আজান শেষে তিনি বলেন, কারো প্রার্থনায় ব্যাঘাত করা ঠিক না।

সেসময়ই পাশের একটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সাথে সাথে বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী, আজান শেষ না হওয়া পর্যন্ত তিনি মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। এরপর আজান শেষে ফের ভাষণ শুরু করেন। আগামী ৯ ডিসেম্বর গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে দক্ষিণ গুজরাটের নবসারিতে প্রচারণায় গিয়েছিলেন মোদি। সেখানেই আজান চলাকালীন মাঝপথে নিজের ভাষণ থামিয়ে দেন মোদি।

তবে এবারই প্রথম নয়, আজান চলাকালীন এর আগেও একবার নিজের ভাষণ থামিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত বছরেই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী প্রচারণায় রাজ্যটির খড়গপুরে এক প্রচারণায় যোগ দিতে এসে আজানের সময় নিজের বক্তব্য সাময়িক বন্ধ রাখেন মোদি। সে সময় পোডিয়ামে রাখা গ্লাস থেকে পানি খেয়ে টানা তিন মিনিট নীরবতা পালন করেন। পরে আজান শেষে মোদি জানিয়েছিলেন ‘প্রার্থনা চলাকালীন সময়ে আমি কারো ব্যাঘাত করতে চাই না। সেই কারণেই আমি কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com