সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জামালগঞ্জে বেহেলী ইউনিয়নের হালির হাওরে ৫৮টি বাঁধের কাজ সমাপ্তি

জামালগঞ্জে বেহেলী ইউনিয়নের হালির হাওরে ৫৮টি বাঁধের কাজ সমাপ্তি

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ দোয়া মাহফিলের মাধ্যমে বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। জানা যায়, উপজেলার ১শত পিআইসির মধ্যে বেহেলী ইউনিয়নের ৫৮টি পিআইসির কাজ ১৬ মার্চের মধ্যে সমাপ্ত করতে হবে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে হালির হাওরের কালিবাড়ী বাঁধের মধ্যে এ বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা প্রকৌশলী শিপুল কর্মকার, উপজেলা পাউবোর শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু, বেহেলী ইউপি আওয়ামীলীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় সশীম, সাধারন সম্পাদক সারোয়ার হোসেন, যুবলীগ সভাপতি তোফায়েল আহম্মেদ মাসুমসহ উপজেলার সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, উপজেলার ১শত পিআইসির মধ্যে বেহেলী ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উন্নয়ন ও অনুন্নয়নের ৫৮টি পিআইসির বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সকল পিাইআইসির সভাপতি, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগণ বাঁধের কাজ আন্তরিকতার সহিত নিদিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্তি করার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com