বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

index55200_95416

আমার সুরমা ডটকম : ডিসেম্বরের মধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মতি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ভোটের জন্য এরইমধ্যে প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে ইসি। ডিসেম্বরের মধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রাক প্রস্ততি শেষ করছে ইসি। সারাদেশে মোট পৌরসভা ৩শ ২৩টি। সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১১ সালে। আইন অনুযায়ী ৫ বছর পূর্ণ হবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। আগে এরকম নির্বাচন সময়মতো না হলেও এবার হচ্ছে।
সচিব নির্বাচন কমিশন মো. সিরাজুল ইসলাম, সামনে দু’টি বড় নির্বাচন আছে। ২০১১ সালের পর পৌরসভা নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনও আসছে। স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয়া হয়েছিলো, তারা ইসি’কে জানানোর পর এ নিয়ে প্রস্তুতি গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন বলছে, নভেম্বর থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন পরীক্ষা শুরু হলেও সব দিক বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া ২শ ৪০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠান করবেন তারা।
নির্বাচন কমিশন সচিব বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। তবে সবার জন্য ইতিবাচক হয় এমন সিদ্ধান্তই নেয়া হবে। জানুয়ারিতে ভোটার তালিকার খসরা প্রকাশ করা হবে। তাই আগেই নির্বাচন সেরে ফেলতে চায় কমিশন। পৌর এলাকাগুলোতে নভেম্বরের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করার জন্য মাঠ পর্যায়ে চিঠি দিয়েছে ইসি। এবারও কয়েক ধাপে সারাদেশের পৌরসভা নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com