শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
কানাইঘাটে লেগুনার চাপায় ট্রাক চালকের মৃত্যু

কানাইঘাটে লেগুনার চাপায় ট্রাক চালকের মৃত্যু

কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতাকানাইঘাটে লেগুনার চাকার পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে গিয়াছ উদ্দিন নামের ২২ বছরের এক ট্রাক চালকের। সে উপজেলার সদর ইউপি’র কচুপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের তৃতীয় পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাছবাড়ী ফালজুর ব্রীজস্থ বুরহান উদ্দিন সড়কে একটি ট্রাক নষ্ট হয়। তাতে চালক গিয়াছ উদ্দিন ইঞ্জিনের ত্রুটি মনে করে ট্রাকের নিচে শুয়ে এর কাজ করছিলেন। এতে রাজাগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা ঐ ট্রাকের কাছে আসা মাত্র হঠাৎ পিছনের একটি চাকা খুলে যায়। এতে যাত্রীদের চিৎকার শুনে ট্রাকের নিচে থাকা চালক গিয়াছ উদ্দিন মাথা বের করতে না করতে নিয়ন্ত্রন হারা লেগুনাটির অপর একটি চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়। মর্মান্তিক এ র্দুঘটনায় সে ঘটনাস্থলে মারা যায় বলে খবরটি নিশ্চিত করেছেন নিহতের ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর।

সড়ক র্দুঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই বশির আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লেগুনা গাড়িটি আটক করেন। এবং নিহতের লাশ ময়না তদন্তে সিলেট ওসমানী হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় চালক গিয়াছের স্বজনদের কান্নায় বাড়ির বাতাস ভারি হয়ে উঠেছে। শুক্রবার ময়না তদন্ত শেষে তাকে দাপন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com