শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
চিরনিদ্রায় শায়িত হলেন গাছবাড়ী মর্ডান একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ

চিরনিদ্রায় শায়িত হলেন গাছবাড়ী মর্ডান একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

হাজারো ছাত্র ছাত্রীকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন গাছবাড়ী মর্ডান একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ শুক্রবার (২৯ জুন) বেলা ১০টায় ঝিংগাবাড়ী অবস্থিত ঝিংগাবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে জানাযা শেষে কবরে শায়িত হলেন তিনি। জানাযায় ইমামতি করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল মজিদ স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীন শিক্ষক আব্দুল মজিদ স্যার। প্রবীন শিক্ষক আব্দুল মজিদ স্যার কে শেষে বিদায় জানাতে হাজারও শিক্ষার্থী শিক্ষক ও সর্বস্তরের পেশাজীবী মানুষের ঢল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ( ২৭ জুন) বিকেল ০৩ টায় কর্মস্থল গাছবাড়ী মডার্ণ একাডেমীতে মিটিং চলাকালীন সময়ে হার্ট এ্যাটার্ক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানাযায় উপস্তিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতার মহান ব্রত পালন করেছিলেন মজিদ স্যার, উনার মৃত্যুতে আমরা একজন শিক্ষা এবং নৈতিকতার অভিভাবক হারালাম, এ অভাব সহজে পূরণ হবার নয়’। ‘আমার শিক্ষা জীবনের দেখা সবচেয়ে শান্তিপ্রিয় একজন শিক্ষক ছিলেন মজিদ স্যার, স্যারের কথা কখনো ভুলতে পারবোনা’। এছাড়া সাবেক সকল শিক্ষার্থী, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী এবং স্কুল এন্ড কলেজের শিক্ষকরা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দস্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com