শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
মেয়র প্রার্থী তাহেরসহ ১১ জন প্রার্থীতা ফিরে পেলেন

মেয়র প্রার্থী তাহেরসহ ১১ জন প্রার্থীতা ফিরে পেলেন

আমার সুরমা ডটকম:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া ১৩ প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী তাহেরসহ ১১ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আপিল ট্রাইব্যুনাল ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মেয়র প্রার্থী এহছানুল হক তাহেরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল। তবে আপিলে তার প্রার্থীতা বহাল থাকে। তবে অপর মেয়র প্রার্থী মোক্তাদির হোসেন দফাদারের মনোনয়ন বাতিল বহাল রাখে ট্রাইব্যুনাল।

এছাড়া বয়স ২৫ বছর না হওয়ায় সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থিতা ফিরে পাননি।

সংশ্লিষ্টরা জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইকালে তিন মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরমধ্যে আপিলে সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৬ নম্বর ওয়ার্ডের রেহানা ইয়াসমিন, ৭ নম্বর ওয়ার্ডের ক্ষমা রানি দে ও শিবাণী রানী দে ও ৯ নম্বর ওয়ার্ডের বেগম আলিমুন।

সাধারণ কাউন্সিলর পদে আপিলে মনোনয়নপত্র বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দে, ৫ নম্বর ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেন ও ২৫ নম্বর ওয়ার্ডের আশিক আহমদ।

এদিকে আজ বৃহস্পতিবার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আসমা বেগম আপিল করেছেন। তাদের আপলি শনিবার শুনানি হতেহ পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com