মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

হাওরপাড়ের কৃষকের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চিত্ত রঞ্জন তালুকদারকে আহ্বায়ক ও মঙ্গল মিয়া এবং আফাজ উদ্দীনকে যুগ্মআহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী সদস্যরা হলেন আব্দুস ছোবহান, আব্দুল মোতালেব, সমীচরণ, এমরাজ আলী, হাজী আখলুছ মিয়া, নান্টু দাস, নজরুল ইসলাম।
শুক্রবার সকাল ১১টায় হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে পৌর কলেজ হল রুমে ৯টি উপজেলার কৃষক প্রতিনিধিদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সহসাধারণ সম্পাদক সুকান্ত শাফি চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন যুব উন্নয়ন সদস্য কামাল হোসেন, সাংবাদিক শামছ শামিম, কৃষক আব্দুস ছোবহান, আবু তাহের, আফতার উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com