শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
অবশেষে মসজিদ ভাঙার সিদ্ধান্ত স্থগিত করল চীন সরকার

অবশেষে মসজিদ ভাঙার সিদ্ধান্ত স্থগিত করল চীন সরকার

আমার সুরমা ডটকম ডেস্ক:

অব্যাহত বিক্ষোভের মুখে চীনের পশ্চিমাঞ্চলে নিংজিয়া এলাকার ওয়েইজু গ্র্যান্ড মসজিদ ভাঙার সিদ্ধান্ত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১১ আগস্ট ২০১৮) দুপুরে স্থানীয় এক সরকারি কর্মকর্তা মুসলিমদের উদ্দেশ্যে একটি নথি পড়ে শোনান। এ সময় তিনি জানান, সরকার আপাতত মসজিদটি ভেঙে ফেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে যথাযথ অনুমোদন ছাড়াই মিনার ও গম্বুজসংবলিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদটি তৈরি করা হয়েছে জানিয়ে এটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় সরকারি কর্তৃপক্ষ। এ খবর শুনে বৃহস্পতিবার থেকে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন মুসলমানরা। তারা দেশটির পতাকা নিয়ে মসজিদের সিঁড়িতে অবস্থান নেন। মুসল্লিরা জানান, তারা সরকারকে এ মসজিদ স্পর্শ করতে দেবেন না।

চীনে মোট দুই কোটি ৩০ লাখ মুসলমানের বসবাস রয়েছে। আর পশ্চিমাঞ্চলের নিংজিয়া প্রদেশে গত কয়েকশ বছর ধরে মুসলিমরা উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, চীনে মুসলমানদের বিরুদ্ধে সরকারের বিদ্বেষ ক্রমেই বাড়ছে। যে মসজিদটি সরকার গুড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছে সেটি মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর আদলে মিনার এবং গম্বুজ দিয়ে তৈরি।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com