শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আমার সুরমা ডটকম:

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বুধবার সকাল ১০ থেকে সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।

এর আগে সিলেট সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোকর‌্যালি। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com