মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

মেয়র আরিফুলের পাসপোর্ট ফেরতের নির্দেশ

amarsurma.com

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ছয় মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে ২০১৭ সালের মে মাসে উচ্চ আদালত তার পাসপোর্ট জব্দ রাখার নির্দেশ দিয়েছিল।
ইংল্যান্ডে অধ্যয়নরত মেয়ের সমাবর্তনে যোগ দেয়ার জন্য আরিফুল হক চৌধুরীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আরিফুল হকের পক্ষে শুনানি করেন ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
ফজলুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশে কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট জব্দ ছিল।

১০ সেপ্টেম্বর লন্ডনে অধ্যায়নরত আরিফুল হকের মেয়ের কলেজের কনভকেশনে যোগদানের জন্য পাসপোর্ট চেয়ে নিম্ন আদালতে আবেদন জানানো হলে গত ১৪ আগস্ট তা নাকচ করেন আদালত। নিম্ন আদালতের এই আদেশের রিভিশন চেয়ে (২৭ আগস্ট) সোমবার হাইকোর্টে আবেদন করেন আরিফুল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com