শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: মন্ত্রী আমির হোসেন আমু

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সমগ্র বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডলে হিসেবে পরিচিত, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলে সোনার বাংলা গড়ার জন্য সেই স্বপ্ন পূরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজ সোনার বাংলা কায়েম হয়েছে। ইচ্ছা শক্তি থাকলে উন্নয়ন সম্ভব। ১৬ কোটি মানুষ শেখ হাসিনার জন্য উন্নয়ন সম্ভব হচ্ছে। উন্নয়নের বিপ্লব হয়েছে। হাওর বাওড়ের উন্নয়ন হয়েছে। আবারও নৌকায় ভোট দিন আরও উন্নয়ন হবে-এ কথা বলেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
সুনামগঞ্জের ধর্মপাশা ডিগ্রী কলেজ জাতীয়করণ করায় ধর্মপাশা সরকারী কলেজের উদ্যোগে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আব্দুল করিম ও জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন রোকন, প্রভাষক আফরুজা মাহবুবা খান, মধ্যনগর থানা আওয়ামী লীগের আহবায়ক গিয়াস উদ্দিন নুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মো. নুর হোসেন, কেন্দ্রীয় ওলামা লীগের সদস্য মাওলানা হাফেয মো. মোবারক হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com