শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
প্রশিক্ষণকালে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

প্রশিক্ষণকালে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

আমার সুরমা ডটকম:

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম।

তিনি বলেন, ‘পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘণ্টা খানেক সময় লাগবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com