শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ২

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ২

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধাসহ ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬২), তার ছোট ভাইয়ের স্ত্রী শাবানা বেগম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের বিষয়ে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ভাই মাফিকুর রহমান বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আব্দুল আউয়াল গংদের সাথে দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধা পরিবারের জমি সংক্রান্ত বিষয়ে দাঙ্গা হাঙ্গামা চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুর ১২টায় পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল আউয়াল গংরা সংঘবদ্ধ হযে দেশীয় অস্ত্রসস্ত্রসহ মুজিবুর রহমানের বাড়ীতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালালে ঘটনাস্থলেই বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও তার ছোট ভাইয়ের স্ত্রী শাবানা বেগম গুরুতর আহত হন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com