শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দেশ-বিশ্বের শান্তি কামনায় আল্লাহর দরবারে অশ্রুসিক্ত মুসল্লিদের ফরিয়াদ

দেশ-বিশ্বের শান্তি কামনায় আল্লাহর দরবারে অশ্রুসিক্ত মুসল্লিদের ফরিয়াদ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় টঙ্গীর তুরাগ নদের তীরে লাখ লাখ অশ্রুসিক্ত মুসল্লির আল্লাহ দরবারে ফরিয়াদের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর ইজতেমার ময়দানের খিত্তা, রাজপথ, আশপাশের ভবন যে যেখান থেকে পরেছেন দুই হাত তুলে ইজতেমার মোনাজাতে শরিক হন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।

মাওলানা জোবায়েরপন্থীদের ব্যবস্থাপনায় আজ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এই ধাপে জোবায়েরপন্থী আলেম-ওলামা কওমিপন্থী তাবলিগ জামাতের অনুসারী মুসল্লিরা অংশ নেয়। কাল থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমার মোনাজাতে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে ঢাকাসহ আশপাশের জেলা থেকে সকালেই টঙ্গীর ইজতেমা ময়দানে ছুটে আসে। আগের দিন জুমার দিন হওয়ায় সকাল থেকেই টঙ্গী ও আশপাশ এলাকার লাখো মুসুল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে যায়।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের দুই দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারও উপস্থিত লাখ লাখ মুসল্লির উদ্দেশে যথারীতি তাবলিগের ছয় উসুল অর্থাৎ কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তাবলিগ বিষয়ে আমবয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের দুদিনের কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com